ইংলিশ বাজারের বিভিন্ন গ্রামে, গ্রামে বিজেপি কর্মীদের উপর তৃণমূল দুষ্কৃতিদের ক্রমাগত আক্রমণ ও পুলিশ-প্রশাসন দ্বারা মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের জড়িয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার ইংরেজবাজার থানায় ধিক্কার মিছিল ও থানা ঘেরাও কর্মসূচী গ্রহণ করে জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার গ্রাম ও নগর ইংরেজবাজার মণ্ডল কমিটির ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচী গ্রহণ করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপি সভাপতি সুব্রত কুণ্ডু সহ বিজেপি নেতৃত্ববৃন্দ। এদিন বিজেপি কর্মী-সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকা ঘুরে মিছিল করে। পরে ইংরেজবাজার থানার ঘেরাও করে বিক্ষোভ দেখান। শেষে থানার আই.সি পূর্ণেন্দু কুণ্ডু কে স্মারকলিপি জমা দেয় বলে জানা যায়।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুব্রত কুন্ডু অভিযোগ করে বলেন, তৃণমূলের দুষ্কৃতিরা বিজেপি কর্মীদের মারছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না, যে সমস্ত বিজেপি নেতারা বিজয়ী তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে ফাঁসানো হয়েছে, সাধারণ মানুষদের উপর শাসক দল সন্ত্রাস চালাচ্ছে, এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতে তারা এদিন থানা ঘেড়াও করে বিক্ষোভ দেখাচ্ছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9zYaQUdrYdk